বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে এ বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সুপ্রিম কোর্ট ইউনিট।

বিক্ষোভ সমাবেশে, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার, শেখ হাসিনার দোসর আইন কর্মকর্তাদের পদত্যাগ এবং দুর্নীতিগ্রস্থ ও ফ্যাসিবাদের দোসর নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের পদত্যাগের দাবী করা হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আল মাহবুব।

এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এম বদরুদ্দোজা বাদল। সমাবেশের সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্ট ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব জাগি তৌহিদুল ইসলাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com