ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘কেইন-রুটের মত হয়ত আর কাউকে কখনো দেখব না’ Logo যত দিন ফুটপাতে দোকান বসানোর চেষ্টা হবে, তত দিন অভিযান চলবে Logo বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান Logo জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ Logo উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo গাজীপুরে ‘জঙ্গি নাটক’ : হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর Logo এআই দিয়ে পেশির রোগের সম্ভাব্য চিকিৎসা, স্টার্টআপ কিনল অ্যানথ্রপিক Logo বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুলাইয়ে জিহাদ হত্যা : রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন Logo ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে এখন পর্যন্ত তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার হলরুমে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় আঞ্চলিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাদক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। ফলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না।’

মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকারদলীয় নেতাকর্মীদের দৌরাত্ম্য ঠেকানো না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।’ গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘কেইন-রুটের মত হয়ত আর কাউকে কখনো দেখব না’

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬