ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জাপানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান যুবদলের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুবদলের গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানটির আয়োজন করেন রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, নজরুল ইসলাম রিজভী, গিয়াস উদ্দিন রনি ও বাবলু জিয়া মৃধা।

এতে আরো উপস্থিত ছিলেন—জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন

জাপানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১০:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬