ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব Logo এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, ২ দিনের আলটিমেটাম Logo এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের Logo কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত-প্রভাস, আসছেন কঙ্গনাও! Logo টম ক্রুজকে ছেড়ে কার প্রেমে মজলেন আনা দে আরমাস? Logo ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা Logo বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ Logo খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী Logo গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

জাপান সফরের তৃতীয় দিন: শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৮ অক্টোবর) দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের পাশাপাশি বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ ছাড়া জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, বুধবার বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জাপানের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এর অংশ হিসেবে দেশটির খ্যাতনামা পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

সেখানে ইউনিক্লোর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এ ছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নরের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

দিনের কর্মসূচিতে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জাপান সফরের তৃতীয় দিনের এসব কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব

জাপান সফরের তৃতীয় দিন: শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১০:১৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬