স্বর্ণ ও হীরা বিক্রির আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা চোরাকারবার ও অর্থপাচারের (মানিলন্ডারিং) মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল হাসান আসামিকে আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, মানিলন্ডারিংয়ের সত্যতা নিরূপণ, চোরাচালানের উৎস সন্ধান এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি দিলীপ কুমার আগরওয়ালাকে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























