ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাকসামে ট্রেন দুর্ঘটনা: ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Logo সাতক্ষীরা-খুলনা সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত Logo ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১ Logo সব খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর Logo উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ Logo পূজা, আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এগিয়ে চলছে সমাপনপর্ব Logo রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ Logo কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান Logo ফুটপাতে খাবারের দোকান দিলেও লাইসেন্স লাগবে Logo ভালুকায় ডাকাতি করে ২০ লাখ টাকার মালপত্র লুট, আহত বৃদ্ধ

সিজেপি নেতাদের মামলা অপরাধ শাখার কাছে স্থানান্তর করল দিল্লি পুলিশ

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস ও আশুতোষ রাংকার বিরুদ্ধে অনধিকার প্রবেশের মামলাটি আরো তদন্তের জন্য অপরাধ শাখার আন্তরাজ্য বিভাগে পাঠিয়েছে পুলিশ। তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরো দুই দিন বাড়ানোর কিছুক্ষণ পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কনট প্লেস থানায় দায়ের করা একটি এজাহারে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো সরকারি কর্মকর্তার বৈধ আদেশ অমান্য করা, অপরাধের উদ্দেশ্যে কারো বাড়ি বা ঘরে অনধিকার প্রবেশ এবং অপরাধমূলক ষড়যন্ত্র।

পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা আরেকটি এজাহারে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া, ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা, সরকারি কর্মকর্তাদের ওপর হামলা, তাদের দায়িত্ব পালনে বাধা দিতে আঘাত করা এবং একই উদ্দেশ্যে একসঙ্গে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

গত ১৪ অক্টোবর দাস ও রাংকাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

অভিযোগ, তারা ব্যক্তিগত সম্পত্তির ভেতর দিয়ে অনধিকার প্রবেশ করে জন্তর মন্তরে পৌঁছান। এর এক দিন আগে বিক্ষোভের স্থান হিসেবে জন্তর মন্তরের সরকারি স্বীকৃতি বাতিল করা হয়েছিল। এ ছাড়া শান্তি বজায় রাখার অঙ্গীকার ভঙ্গের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সোমবার মন্দির মার্গ থানার একজন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরো দুই দিন বাড়ান।

তাদের সহযোগী অজিঙ্ক্য শিন্দেকে ব্যক্তিগত মুচলেকা ও পাঁচ হাজার রুপির জামিনদারের নিশ্চয়তার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে। তবে আগামী ছয় মাস শান্তি বজায় রাখা ও ভালো আচরণ করার শর্তে তাকে মুচলেকা দিতে হয়েছে।

গত ১৩ অক্টোবর দাস, রাংকা, শিন্দে ও সিজেপির অন্য সদস্যদের আটক করা হয়। অভিযোগ, তারা জন্তর মন্তরে প্রবেশ করে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।

দিল্লি পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীরা ব্যক্তিগত সম্পত্তির ভেতর দিয়ে জন্তর মন্তরে প্রবেশ করেন।

ওই এলাকায় বিক্ষোভের সরকারি অনুমতি ছিল না। এ সময় তারা পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ করেছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

লাকসামে ট্রেন দুর্ঘটনা: ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিজেপি নেতাদের মামলা অপরাধ শাখার কাছে স্থানান্তর করল দিল্লি পুলিশ

আপডেট সময় ১২:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬