ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পল্টনে মকবুল হত্যা মামলায় এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার আবুল হাসান কারাগারে Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত Logo জিয়াউল আহসানকে পৃথিবী থেকেই অবাঞ্ছিত করা উচিত Logo মুঠোফোন ও ইন্টারনেট সেবা নিয়ে গণশুনানি করবে বিটিআরসি Logo তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী Logo ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল Logo ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, আলোচনার অপেক্ষায় বাংলাদেশ Logo এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ Logo শেখ হাসিনার দেশে ফেরার সময় জানিয়ে আলোচনার কেন্দ্রে সৈয়দ মোজাম্মেল আলী Logo দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয়

জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয় এই জুলাই। জুলাই একদিনে সংঘটিত হয়নি।

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চির জাগরূক হয়ে থাকবে। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য পথনির্দেশক হিসেবে গণ্য করি।

বহু সাহিত্যিককে নাটক ও সাংস্কৃতিক প্রগ্রামে এই জুলাইকে প্রতিফলন করতে হবে। শুধু জুলাই আসলে বা বাৎসরিক অনুষ্ঠান দিয়েই এটা শেষ করলে হবে না। যত দিন শহীদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা, জুলাইয়ের প্রত্যাশা, জনজীবনের প্রত্যাশা পূরণ না হবে, তত দিন শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রক্রিয়া শেষ করে এসেছি। কিছু অংশ আছে সাংবিধানিক, কিছু আইনবিষয়ক।

আইনি ও বিধিবিধান চলমান প্রক্রিয়া। আমার এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটা অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধী দল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।’

তিনি বলেন, জুলাই ছাত্র অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের জন্য আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়ন করে চলছেন। শহীদদের সব আকাঙ্ক্ষা আমাদের সেই পরিকল্পনার অংশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পল্টনে মকবুল হত্যা মামলায় এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার আবুল হাসান কারাগারে

জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬