ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল Logo ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা Logo কোরআন-হাদিসের দোয়াসংবলিত তাবিজ ব্যবহারের বিধান Logo সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে Logo খেতাপুড়ি থেকে কানমুচড়ি, বাঙালির অদ্ভুত নামের যত খাবার Logo এই সরকার আগের স্বৈরাচারের পথ ধরেই হাঁটছে: জামায়াত আমির Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন Logo ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাকি কেতাবচি Logo সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু Logo উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

শেষ মুহূর্তের চিত্রনাট্যে পিএসজির টানা ছয়

জয়ের গল্প কখনো কখনো লেখা হয় শেষ মুহূর্তে। পিছিয়ে পড়েও যারা হার মানে না, শেষ বাঁশির আগে বদলে দেয় ম্যাচের চিত্রনাট্য।

গতকাল রাতে সেই চিত্রনাট্যের নায়ক পিএসজি।

স্ত্রাসবুর্গের মাঠে শুরুতে এক গোল হজম করে ম্যাচ হারার শঙ্কায় ছিল পিএসজি। তবে সেটা হতে দেননি উসমান দেম্বেলে-দেজিরে দুয়ে। শেষ দিকের ১৩ মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় পায় তারা।

তাতে জয়রথ ছুটছে পিএসজির। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় জয় পেয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর গতকালের একাদশে ৮ পরিবর্তন আনেন কোচ লুইস এনরিকে। তাতে শুরুতে ছন্দ খুঁজে পেতে সমস্যা হয় পিএসজির।

সেই সুযোগ লুফে নেয় স্ট্রাসবুর্গ। জিওভানি রেইনার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলায়। বল জড়িয়ে যায় জালে। ১৭ মিনিটে স্বাগতিকদের উল্লাস।

ম্যাচে ফিরতে তাই দ্বিতীয়ার্ধে ৫ তারকাকে মাঠে নামান এনরিকে।

তাতেই বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর অবশ্য ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আগে পায় স্ত্রাসবুর্গই। তবে বাধা হয়ে দাঁড়ান পিএসজির গোলরক্ষক মাতভেই শাপোনভ। ৫০ মিনিট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল সেভ করেন তিনি। পুরো ম্যাচে সব মিলিয়ে সাত গোল সেভ করেছেন রাশিয়ান গোলরক্ষক।

ম্যাচের ৭১ মিনিটে সমতাফ ফেরার সুযোগ পায় পিএসজি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দেম্বেলে। ভুলের প্রায়শ্চিত্ব করতে অবশ্য খুব বেশি সময় নেননি তিনি। প্রথমে অ্যাসিস্ট পরে নিজে গোল করেন। ৭৭ মিনিটে তার ক্রস থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ইলিয়া জাবারনি।

ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন দেম্বেলে। গোলের পর দুই হাত দুদিকে ছড়িয়ে পাখি বনে যান তিনি। আর যোগ করা সময়ে তৃতীয় মিনিটে ফেরান তোরেসের বাড়ানো বল থেকে দলের বড় জয় নিশ্চিত করেন দেজিরে দুয়ে।

৩-১ গোলের জয়ে লিগের শীর্ষস্থানে ফিরেছে পিএসজি। প্রথম তিন ম্যাচ শেষে ১৩ নম্বরে থাকা দলটির পয়েন্ট এখন ১৪। সমান ১৪ পয়েন্ট লিল ও মোনাকোরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা পেয়েছে পিএসজি। অবশ্য পিএসজি-লিল সমান ৭ ম্যাচ খেললেও একটি কম খেলেছে মোনাকো। পরের ম্যাচে তাই মোনাকোর সুযোগ থাকছে শীর্ষে ওঠার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

শেষ মুহূর্তের চিত্রনাট্যে পিএসজির টানা ছয়

আপডেট সময় ০১:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬