শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দূষণের শীর্ষে উঠে এসেছে ঢাকা নাম। 

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

১৬১ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে থাকা ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানে লাহোর। আজ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে উঠে এসেছে চিলির সান্তিয়াগো।

এই শহরটির স্কোর হচ্ছে ১৪৪, অর্থাৎ সেখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তালিকায় ১৩৯ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে দুবাই শহর। এই শহরটির বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৩৭ স্কোরে আজ এই শহরটির বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com