বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কানের উদ্দেশে রওনা দিলেন আলিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশে রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত কয়েক দিন ধরেই কানের লাল গালিচায় কোন কোন তারকাদের দেখা যাবে, তা নিয়ে চলছিল তুমুল আলোচনা।

শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন ইতোমধ্যেই নজর কেড়েছেন, তবে আলিয়ার উপস্থিতি নিয়ে ছিল অনিশ্চয়তা। ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আলিয়াকে দেখা গেল তার নিজস্ব স্টাইলে। 

ব্লেজার, ট্রাউজার এবং চোখে রোদচশমা—এই পোশাকেই তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই আলিয়া ভক্তদের মুখে চওড়া হাসি।

যত দিন যাচ্ছে, নায়িকার স্টাইল স্টেটমেন্টও যেন সকলের নজর কাড়ছে। তাই এ বছর কানের লাল গালিচায়ও যে নতুন কিছু চমক অপেক্ষা করছে, সেটাই আশা করছেন আলিয়ার অনুরাগীরা।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com