ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝাড়ু দিতে হিমশিম খেয়ে কেঁদেছিলেন দীপিকা Logo ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ Logo এনসিটিবিতে পদায়নের ৪ দিনের মাথায় ওএসডি হলেন সহযোগী অধ্যাপক জাহিদা Logo বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ Logo একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বামী-সন্তানের পর চলে গেলেন তানিয়াও Logo রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড Logo যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে Logo গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের Logo সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান

দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দু’দিন শুক্র ও শনিবার পড়েছে। ফলে দু’দিনের সাপ্তাহিক ছুটিসহ পূজায় সবমিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পূজার ছুটির আগে একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে গত ৫ আগস্ট, ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর, ২০২৬ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ঝাড়ু দিতে হিমশিম খেয়ে কেঁদেছিলেন দীপিকা

দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা

আপডেট সময় ১১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬