সিপিআইএমএল (লিবারেশন)এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে আবার আটক করেছে পুলিশ। আজ রবিবার বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়।
বিবিসি নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌঁছান। তবে তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি। নেহা বোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওতে তাকে অন্যদের সঙ্গে দৌড়ে পালাতে দেখা যায়। এরপর তাকে ধাওয়া করে পুলিশ আটক করে।
গত ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। প্রায় প্রতিটি বিক্ষোভের পরই পুলিশ তাকে আটক করেছে।
গতকাল শনিবার দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পাহারার মধ্যে তিনি আকস্মিকভাবে দিল্লি গিয়ে বিক্ষোভ করেন। পরে তাকে আটক করা হয়।
রবিবার তিনি কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর তিনি সেখানে পৌঁছে বিক্ষোভ করেন।
রবিবারও পুলিশ তাকে আটক করেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























