ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের Logo সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর Logo রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ: ঢাকা থেকে বিমানের ফ্লাইট স্থগিত Logo রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণ, বহু আহত Logo সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী Logo রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন Logo মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা Logo রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ Logo তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, বিকেল ৩টায় জানাজা

বাংলাদেশের ডিজিটাল সংবাদমাধ্যমের পথিকৃৎ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার কফিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় পরিবারের সদস্য ও সহকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে তার মরদেহ বাসায় নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবারের মতো তাকে দেখবেন। এরপর দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার মরদেহ রাখা হবে।

সেখানে বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেল ৩টায় একই স্থানে জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে অসুস্থ হয়ে পড়েন। তাকে সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

গত ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে জোহরের নামাজের পর তার জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।

তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ওই বছরের ২৩ অক্টোবর ২৪ ঘণ্টার সংবাদসেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশে অনলাইন সংবাদমাধ্যমের নতুন অধ্যায়ের সূচনা হয়।

১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করেন তৌফিক ইমরোজ খালিদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে তিনি সানডে এক্সপ্রেসে যোগ দেন। পরে ডেইলি স্টার ও দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেসে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কর্মরত ছিলেন।

সৎ, নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার আদর্শে বিশ্বাসী ছিলেন তিনি। তার ছেলে রাদ শারার খালিদী লন্ডনে জানাজার আগে দেওয়া বক্তব্যে বাবার সাংবাদিকতাকে পেশার পাশাপাশি দায়িত্ব ও অনুরাগের জায়গা হিসেবে বর্ণনা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রায় ৩ হাজার বিক্ষোভকারী ছাড়া পেলেও মুক্তি মেলেনি দীপকে-রাঠীসহ ৪ জনের

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, বিকেল ৩টায় জানাজা

আপডেট সময় ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬