ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী Logo ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Logo ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি Logo রংপুরে ৪ খু’নের মামলায় চুরির চার্জশিট, পিপির আপত্তিতে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা Logo হরমুজ প্রণালিতে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo টাইটানিকের যাত্রীদের স্মারক নিলামে, দাম উঠল রেকর্ড পরিমাণ Logo ফিলিপসের সেঞ্চুরিতে হার এড়াল নিউজিল্যান্ড Logo উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের Logo ১৪৫ কোটি টাকার হীরার হার নিরাপত্তায় চার রক্ষী! Logo শাপলা চত্বর গণহত্যা: ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের সরকারি ফেসবুক পেজে এক পোস্টে ঐশির মৃত্যুর তথ্য জানায়। তার আকস্মিক ও অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে হাইকমিশন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি দ্রুতগতির ধূসর রঙের বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে গাড়িতে থাকা অপর তিন যাত্রী দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৫:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬