ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Logo ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি Logo রংপুরে ৪ খু’নের মামলায় চুরির চার্জশিট, পিপির আপত্তিতে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা Logo হরমুজ প্রণালিতে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo টাইটানিকের যাত্রীদের স্মারক নিলামে, দাম উঠল রেকর্ড পরিমাণ Logo ফিলিপসের সেঞ্চুরিতে হার এড়াল নিউজিল্যান্ড Logo উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের Logo ১৪৫ কোটি টাকার হীরার হার নিরাপত্তায় চার রক্ষী! Logo শাপলা চত্বর গণহত্যা: ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে Logo সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা

অস্ট্রেলিয়ায় পড়তে এসে দুই মাসের মধ্যেই প্রাণ গেল তাসনিমের

মাত্র দুই মাস আগে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন তাসনিম ঐশি। অস্ট্রেলিয়ার পার্থে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে নতুন জীবনের পথে এগোচ্ছিলেন ২২ বছর বয়সী এই তরুণী।

কিন্তু সেই পথচলা আর দীর্ঘ হলো না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পার্থের উত্তরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। একই গাড়িতে থাকা আরো তিন বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তাসনিম ঐশি।

কমিউনিটি সূত্রে জানা গেছে, তাসনিম পার্থের এডিথ কোওয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন লাবিব, বিপুল ও ঈশিতা। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে পার্থ শহর থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে ব্রেটন বে এলাকার ইন্ডিয়ান ওশান ড্রাইভে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ধূসর রঙের একটি বিএমডব্লিউ গাড়ি সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের গাছে ধাক্কা দেয়। তাসনিম ছিলেন গাড়িটির সামনের যাত্রী আসনে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর তাসনিম গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।

পাঠানো হয় উদ্ধারকারী হেলিকপ্টারও। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

দুর্ঘটনায় আহত অন্য তিনজনের মধ্যে দুই তরুণকে রয়্যাল পার্থ হাসপাতালে এবং অপর যাত্রীকে পার্থ চিলড্রেনস হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

অস্ট্রেলিয়ায় পড়তে এসে দুই মাসের মধ্যেই প্রাণ গেল তাসনিমের

আপডেট সময় ০৭:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬