রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ভুট্টা খেতে নিয়ে স্কুলছাত্রীকে হত্যা, গ্রেপ্তার ১

লালমনিরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জান্নাতী বেগম (১২) নামে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত বেলাল হোসেনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। 

জান্নাতী বেগম উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তারকৃত যুবক বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে জান্নাতি বেগমকে বাড়িতে একা রেখে তার অসুস্থ নানিকে দেখতে যান জান্নাতির মা। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের বাড়ির চার দিকে ভুট্টা খেত।

খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রেপ্তার যুবক বেলালসহ ৪/৫ জনকে ওই ভুট্টা খেত থেকে বেড়িয়ে পালিয়ে যেতে দেখে জান্নাতীর মায়ের সন্দেহ হয়। সন্দেহ থেকে ওই ভুট্টা ক্ষেতে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেয়। 

কালীগঞ্জ থানা পুলিশ জান্নাতির মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে মৃতের বাবা ফজলুল হক। এ মামলায় পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, মৃত জান্নাতীর মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃতের ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে। তাদের এ পারিবারিক কলহের জেরে এটি হতে পারে বলেও ধারণা করে তদন্ত করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com