ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার Logo পুত্রবধূর বিরুদ্ধে বালতির আঘাতে শাশুড়ির হত্যার অভিযোগ Logo ইরান যুদ্ধে ৮১ ফাইটার, ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র Logo পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ Logo মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি Logo বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে প্রাণ গেল যুবকের Logo বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড পেলেন মেসি! Logo শান্তিতে নোবেল: শেষ মুহূর্তের আলোচনায় সম্ভাব্য যারা Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার

নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে এসি মেরামত করার সময় আকস্মিক বিস্ফোরণে জীবন বর্মা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জীবন বর্মা গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের শচীন বর্মার ছেলে। তিনি পেশায় এসি মিস্ত্রি ছিলেন এবং পল্টন এলাকার একটি মেসে বসবাস করতেন।

হাসপাতালে নিহতের ভাই অনিক বর্মা জানান, পল্টন এলাকায় ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি দোকানে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। এ সময় হঠাৎ এসিটির কম্প্রেসর বা যন্ত্রাংশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ ও রক্তাক্ত হন। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট পল্টন থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিস্ফোরক এক সেঞ্চুরিতে ১৮ ধাপ ওপরে শ্রেয়াস আইয়ার

নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

আপডেট সময় ০১:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬