ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী Logo শ্রম আদালতে মামলা ১৫০ দিনে নিষ্পত্তির দাবি ট্রেড ইউনিয়নের Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল Logo আর ৮৪ দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান Logo শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে Logo পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি Logo অর্থনৈতিক চাপে পিষ্ট হয়েই আলোচনার টেবিলে দুই পরাশক্তি Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ Logo প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

ঢাকায় শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক সম্ভাবনা তুলে ধরেন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরু‌মে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নি‌য়ে‌ছেন।

৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

ঢাকায় শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬