ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা কর্মশালা সম্পন্ন Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

কারওয়ান বাজারে পথশিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারের একটি সরকারি পথশিশু পুনর্বাসন কেন্দ্রে রহমতউল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রহমতউল্লাহ মুগদার মান্ডা এলাকার মাসুম খানের ছেলে বলে জানা যায়।

পুনর্বাসন কেন্দ্রের আবাসিক কর্মী সরজিত কুমার বিশ্বাস জানান, দুই মাস আগে রহমতউল্লাহকে রাস্তা থেকে কুড়িয়ে এনে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়। সেখানে আরও ৬০ জনের বেশি শিশু রয়েছে। সকালে রহমতউল্লাহর শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হলে দ্রুত তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান শিশু রহমতুল্লাহ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা কর্মশালা সম্পন্ন

কারওয়ান বাজারে পথশিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫