শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ইসরায়েলি বসতির ওপরই বোমা ফেলল নেতানিয়াহুর সেনারা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

গাজা সীমান্তে এবার নিজেদের বসতিতেই বোমা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান ইহুদি জনবসতির উপরেই বোমাবর্ষণ করেছে।

বুধবার সকালের ওই ঘটনার পরেই অবশ্য নিজেদের পক্ষে সাফাই গেয়েছে আইডিএফ। তারা দাবি করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই গাজা সীমান্তের দুই কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইসরায়েলি ভূখণ্ডের ওপর যুদ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গেছে। নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এই বিপত্তি।

অন্য দিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য কোনও আন্তর্জাতিক মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া হবে না। কাৎজ বলেন, হামাসের উপর চাপ বাড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তবে সেই সঙ্গেই গাজায় মোতায়েন সেনার গতিবিধি নিয়ন্ত্রণের বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজায় নৃশংস আক্রমণ শুরু করে  ইসরায়েলি সেনারা। এর পর স্থল অভিযানে মধ্য ভূখণ্ডও গ্রাস করে ইসরায়েলি বাহিনী। ঘরবাড়ি, হাসপাতাল, ধূলিসাৎ করে দেয়। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিশানা গাজা ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সেখানে সেনা অভিযান শুরু হলে বহু ফিলিস্তিনি হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com