ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ Logo সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী Logo সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি Logo সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo শরীরে চর্বি থাকা কেন জরুরি, কমে গেলে কী ক্ষতি হয় Logo ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের Logo নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি : সিপিবি Logo ‘শুভ জন্মদিন আপা’ লিখে পোস্ট, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান, অনেক নেতা-কর্মী আটক

জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা–কর্মীদের হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে

জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা–কর্মীদের হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানেছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ শনিবার বেলা তিনটা থেকে এ অভিযান চলছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিক নেতাসহ অনেককে আটক করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিকেল পৌনে পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। সেখানে বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নিয়ে এসেছে।

আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, যাচাই–বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল আজ। সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতা-কর্মী প্রতিনিধি সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় তাঁদের অনুষ্ঠান শুরু হয়। তিনি দাবি করেন, প্রথমে বিএনপির নেতা–কর্মীরা এসে তাঁদের নেতা–কর্মীদের মারধর করেন। সেখানে পুলিশ সদস্যরা ছিলেন। পরে বিকেলে পুলিশ এসে নেতা–কর্মীদের আটক করতে শুরু করে। তাঁদের কোনো নেতা–কর্মী বের হতে পারেননি। পর্যায়ক্রমে সবাইকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

সাজ্জাদ হোসেন বলেন, জাসদ কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করা হয়েছে। তিনি কেন সেখানে গিয়েছিলেন জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, উনি জাসদ সমর্থক। সেজন্য দলের কার্যালয়ে এসেছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান, অনেক নেতা-কর্মী আটক

আপডেট সময় ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬