রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে নির্মাণ শ্রমিককে চাপা দেয়া সেই প্রাইভেটকারের কিশোর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কিশোরের নাম আজান আলী শরীফ (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে দুর্ঘটনাটি ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/জেএস























