ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মুকসুদপুরে বাস-লরির সংঘর্ষে প্রাণ গেল পথচারীর

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও অজ্ঞাত কনটেইনারবাসী লরির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লরির সংঘর্ষ হয়। এ সময় পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও লরির সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আইসিসির এফটিপিতে বাড়ছে টি-টোয়েন্টি, কমবে ওয়ানডে

মুকসুদপুরে বাস-লরির সংঘর্ষে প্রাণ গেল পথচারীর

আপডেট সময় ১২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬