বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালী থেকে বলাকা বাসে গুলিস্তানে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. ফাহাদ আহমেদ (২৮) নামের এক যুবক সর্বস্ব খুইয়েছেন। সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা বিপ্লব বলেন, সকালের দিকে মহাখালী থেকে বলাকা বাসে করে গুলিস্তানে আসার পথে অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তানের বাস স্ট্যান্ড থেকে এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com