ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজে যাওয়ার পথে দেড় মাস ধরে নিখোঁজ রিয়া আক্তার, এখনো মেলেনি সন্ধান

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম থেকে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রীকে গত দেড় মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিখোঁজ শিক্ষার্থীর নাম রিয়া আক্তার। তিনি স্থানীয় সরকারি বিএম ডিগ্রি কলেজের ছাত্রী এবং দরগ্রাম এলাকার মো. গোলাম রব্বানীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা গোলাম রব্বানী।

তবে অভিযোগ দায়েরের দেড় মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়ে নিখোঁজ থাকায় গভীর উদ্বেগ ও চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা। দ্রুত মেয়েকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সাব-ইন্সপেক্টর (এসআই) সুলতান মাহমুদকে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এবং নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬