ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো তিনজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

জানা গেছে, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত মারা যান। আহত হন অটোরিকশার আরো তিন যাত্রী।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজনকে ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঝিনাইদহে শিশু হত্যার দায়ে প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬