ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল

বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে উঠেছে।

এর আগে গত বুধবার প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল সোনার মূল্য। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৫১ ডলারে দাঁড়িয়েছে।

বুধবার ফেড সুদহার বাড়িয়েছে এবং আগামী কয়েক মাসে আরো সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সোনাকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার উপায় হিসেবে বিবেচনা করা হয়।

তবু উচ্চ সুদের হারের পরিবেশে সুদ-প্রদানকারী সম্পদের আকর্ষণ বেড়ে যাওয়ায় সোনার প্রতি আগ্রহ কমে যায়।

অন্যদিকে স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৯১ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপার গহনা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। একই মানের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। এ ছাড়া কম দামি বা সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে

বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

আপডেট সময় ০৪:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬