ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo নিজের চাঁদকে ‘খেয়ে ফেলেছিল’ শুক্র : গবেষণা Logo ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড Logo কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা Logo ইসি ঘোষিত ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকার জানে না : প্রতিমন্ত্রী Logo দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের মহাকাব্যিক প্রত্যাবর্তন Logo দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড Logo বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo সঙ্গীর খোঁজে ৪ হাজার কিলোমিটার : আফ্রিকান বন্য কুকুর দলের অবিশ্বাস্য যাত্রা Logo টেস্ট থেকে অবসরের ইঙ্গিত স্মিথের

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো: রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজার পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুদকের প্রসিকিউটর শাহ মো: নাজমুস সাকিব সাজার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন কারাগার থকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, আসামি সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার স্বামী এসকে সুরের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী জারী করা হয়। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ সহকারী পরিচালক এ এম তাহের এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১২:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬