ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী সৌরভকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ

ফরিদপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী সৌরভ মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে গতকাল বুধবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সৌরভের পরিবার।

সেখানে সৌরভ মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বোন সীমা আক্তার।

লিখিত বক্তব্যে বলা হয়, শহরের কানাইপুর এলাকার মৃত হাসান বিশ্বাসের ছেলে শামীম আহমেদ মুকুটের সঙ্গে দীর্ঘদিন ধরে যৌথভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলেন সৌরভ মোল্লা। সম্প্রতি তিনি যৌথ ব্যবসার পাওনা ৪ কোটি ৩৫ লাখ টাকা এবং গত চার বছরের লভ্যাংশ দাবি করেন।

পরিবারের অভিযোগ, পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন মুকুট।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

সীমা আক্তার অভিযোগ করেন, গত ৬ সেপ্টেম্বর দুপুরে পাওনা টাকা পরিশোধের কথা বলে সৌরভকে কানাইপুরে নিজের বাড়িতে ডেকে নেন মুকুট। সেখানে আগে থেকে ওত পেতে থাকা মুকুটের অনুসারীরা সৌরভ ও তার সহযোগীদের ওপর হামলা চালান। জীবন বাঁচাতে তারা দ্রুত সেখান থেকে চলে যান।

তিনি আরো বলেন, ঘটনার পর মুকুট তার অনুসারীদের দিয়ে নিজের বাড়িতে ভাঙচুর করান। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সৌরভ মোল্লা, মুস্তাক, আবদুল্লাহ সরদার বাবু, মাহিদুল ইসলাম স্মরণ, সাইদুল ইসলাম হৃদয় ও জাহিদ খাঁসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলায় ২ কোটি টাকা নগদ ও ১৫০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সৌরভের পরিবারের দাবি, পাওনা টাকা পরিশোধ না করার পাঁয়তারা হিসেবে সাজানো লুটপাটের ঘটনা দেখিয়ে এই মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা প্রশ্ন তোলেন, একজন সাধারণ ব্যক্তির বাসায় ২ কোটি টাকা নগদ ও ১৫০ ভরি স্বর্ণালংকার রাখা কতটা যৌক্তিক।

বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত।

এদিকে মামলার এজাহারে ২ কোটি টাকা নগদ ও ১৫০ ভরি স্বর্ণালংকার লুটের কথা বলা হলেও ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শামীম আহমেদ মুকুটকে ভিন্ন তথ্য দিতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, তার বাসা থেকে সাড়ে ৫ কোটি টাকা নগদ এবং ১৫ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে।

মামলার এজাহারের অভিযোগের সঙ্গে তার বক্তব্যের এই পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছে সৌরভের পরিবার। বিষয়টি ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলন সৌরভ মোল্লার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ী সৌরভকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ

আপডেট সময় ০৫:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬