ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০ টাকা

এইচএসসি উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ২৩ আগস্ট ২০২৬ দেশের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট আবেদনপত্র আহ্বান করেছে।

আবেদন করতে হবে অনলাইনে। তিন মাসের এ প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান। প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ পরিচালনা করছে।

আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাস চলবে এ প্রশিক্ষণ।

সুযোগ-সুবিধা—

প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে;

প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা প্রদান করা হবে;

প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে;

প্রশিক্ষণের বিবরণ—

প্রশিক্ষণের সময় : ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

প্রশিক্ষণের মেয়াদ : তিন মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস।

প্রশিক্ষণের সময় : মোট ৬০০ ঘণ্টা ক্লাস।

আবেদনের যোগ্যতা—

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ও ভর্তি-বিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ—

অনলাইনে আবেদনের শেষ সময় : আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

লিখিত পরীক্ষা : আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬;

মৌখিক পরীক্ষা : আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ (লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে);

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ (এসএমএসের মাধ্যমে প্রার্থীকে জানানো হবে)

বিশেষ নির্দেশনা—

সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে;

বৈধ আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে;

এসএমএসে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী দরকারি কাগজপত্র সঙ্গে আনতে হবে;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০ টাকা

আপডেট সময় ০৫:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬