ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ২ জন গ্রেপ্তার Logo সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুজনকে গণপিটুনি, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে রাকিব হোসেন (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী মিলন হোসেন (৩৮) আহত হন।

মিলনকে পুলিশ পাহারায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাকিব ও মিলন নামের দুই ছিনতাইকারী মোহাম্মদপুর সিটি হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে চাপাতি ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করছিলেন। ওই ব্যক্তি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে রাকিব ও মিলনকে আটক করে বেধড়ক পেটান।

মোহাম্মদপুর থানার পুলিশ খবর পেয়ে জনরোষ থেকে রাকিব ও মিলনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে রাকিব মারা যান। আর মিলন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

দুই ছিনতাইকারীর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ২ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুজনকে গণপিটুনি, নিহত ১

আপডেট সময় ০১:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫