ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo ৪০ বছর বয়সেও সেনাবাহিনীতে আবেদনের সুযোগ Logo হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী Logo বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী Logo প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা Logo সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই

মন্ত্রীর অনুরোধ রাখলেন না সঞ্জয় দত্ত

পর্দায় বেপোরোয়া সঞ্জয় দত্ত। রাজা-উজির মানার সময় নেই তার। এবার বাস্তবেও সেরকম চিত্র। ফিরিয়ে দিলেন মন্ত্রীর অনুরোধ। ভারতের মহারাষ্ট্রে এক অনুষ্ঠানের ঘটনা। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

খুলে বলা যাক। মহারাষ্ট্রের বাসিন্দাদের মারাঠি জানতেই হবে। এতটাই কড়াকড়ি যে সেখানকার গাড়িচালকদের জন্যও মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র রাজ্য পরিবহণ দফতর। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে কথা বলার সময় সঞ্জয়কেও মারাঠি ভাষায় বলার অনুরোধ করলে মন্ত্রীর অনুরোধ ফিরিয়ে দেন তিনি।

 রোববার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেন সঞ্জয়। সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইক। অনুষ্ঠান চলাকালীন অভিনেতাকে মারাঠিতে কথা বলার অনুরোধ করেন মন্ত্রী। বলেন, ‘আজকাল আমি সবাইকে মারাঠি শেখাচ্ছি। তাই ভাবলাম উনি যেহেতু এখানে এসেছেন এবার সঞ্জয় দত্তকেও মারাঠিতে কথা বলতে বলি।’

তবে মন্ত্রীর কথায় সায় দেননি সঞ্জয়। তিনিও রসিকতার মাধ্যমে সামলে নেন বিষয়টি। বলেন, ‘প্রতাপ ভাই, আমি ছয় বছর জেলে ছিলাম। তখনও মারাঠি শিখতে পারিনি। একটু শিখেছিলাম।’ এ সময় মন্ত্রীর কাঁধে হাত রেখে খলনায়ক বলেন, ‘প্রতাপ ভাই আমাকে এখানে ডেকেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সম্পর্ক অনেক পুরনো। প্রায় ২৫ বছর হয়ে গেল।’

সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ঘটনার ভিডিও। মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কারও কথায়, মহারাষ্ট্রে সারাজীবন বসবাস করার পরও তিনি মারাঠি বলতে পারেন না, এটি অত্যন্ত হতাশাজনক। আবার কেউ কেউ রসিকতার মাধ্যমে পরিস্থিতি সামলে নেওয়ায় প্রশংসা করেছেন সঞ্জয়ের।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

মন্ত্রীর অনুরোধ রাখলেন না সঞ্জয় দত্ত

আপডেট সময় ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬