ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৬ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালয়।

দুদক সূত্রে জানা গেছে, তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে সেবা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাইয়ে অভিযান চালানো হয়। এ সময় অফিসের বিভিন্ন নথিপত্র পরীক্ষা করেন দুদকের কর্মকর্তারা। অভিযোগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি নথি পরবর্তী যাচাই ও পর্যালোচনার জন্য সংগ্রহ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে, তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি দল অভিযান চালিয়েছে। অভিযান ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

আপডেট সময় ০৯:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬