ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারখানার ১ কোটি টাকা লুটের অভিযোগে চালকসহ ৩ জন গ্রেপ্তার

গাজীপুরের মৌচাক এলাকার ল্যাভেন্ডা ফ্যাশনের শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের ১ কোটি টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। এ সময় লুণ্ঠিত ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আজ

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর চীনা ব্যবসায়ী তার রাজেন্দ্রপুরের অপর কারখানা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ক্যাডেট ক্লাবে যাচ্ছিলেন। তার বহনকারী গাড়ি পূর্বাচলে পৌঁছলে চীনা ব্যবসায়ীর গাড়িতে থাকা ১ কোটি টাকা লুট করে পালিয়ে যান তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান। পরে অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে শিল্প পুলিশ। এরপর জাহিদ হাসানকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে ঝিনাইদহের হরিনাকুণ্ড থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, পরে তার সহযোগী মামা ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ ৯৭ লাখ ৩ হাজার টাকা, একটি মোবাইল ও আসবাবপত্র জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মামলার বিষয়টি যেহেতু রুপগঞ্জ থানায় তাই তাদের জব্দকৃত মালামালসহ তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬