রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

রাঙামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

রাঙামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

রাঙামাটির বাঘাইছড়িতে মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে উপজেলার আর্যপুর নামক স্থানে মালবাহী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

এ বিষয়ে বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, উপজেলার আর্যপুর এলাকায় একটি মালবাহী গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন।

মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com