ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন Logo পর্দা উঠল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Logo ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট নভেম্বরে, কবে কাদের বিপক্ষে ম্যাচ Logo ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলারের সহায়তা চুক্তি সই Logo ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা Logo ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’—ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট মেসির? Logo মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে Logo ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু Logo জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক Logo দেশীয় প্রসাধনীর বাজার এক বিলিয়ন ডলারের বেশি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। একইসঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুরের দিক থেকে ছেড়ে আসা জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। অপরদিকে সংঘর্ষের প্রভাব ও তীব্রতায় ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা বাসে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ শুরু হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫

আপডেট সময় ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬