ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানহীন ও নকলের অভিযোগে ৬ সিনেমা আটকে দিল সার্টিফিকেশন বোর্ড Logo বাবার যে শর্তের কারণে কখনও কাশ্মীর যাননি শাহরুখ! Logo ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ Logo হাতে দুই সিনেমা, নিজেকে প্রস্তুত করছেন মন্দিরা Logo গায়ে হাত দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ঋতাভরী Logo লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত Logo চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ Logo মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ Logo যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং বিএনপির নেতৃত্বেই এ দেশের মানুষ গণতন্ত্র লালন করে আসছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন ও সংগ্রাম করেছেন। তাঁর আন্দোলনের মধ্য দিয়েই আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫-এর বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন—প্রতিটি গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। যতবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রকে রক্ষা ও প্রতিষ্ঠিত করেছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বিএনপি কখনোই গণতন্ত্রের বিপক্ষে যায়নি।”

বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, “বিএনপিকে কেউ রাজাকার বলতে পারে না। কারণ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল হলো বিএনপি। বিএনপিকে কেউ ফ্যাসিবাদী বা স্বৈরাচারও বলতে পারে না, কারণ বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন ঘটেছে এবং বিএনপির হাত ধরেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় এসেছে।”

বর্তমান সরকারের ৬ মাসের কার্যক্রম তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “সরকারের বয়স মাত্র ছয় মাস। এই স্বল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। জনগণের স্বার্থ রক্ষা করেই বিএনপি পথ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। কীভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ধ্বংস করা যায়, সেই পাঁয়তারা চলছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই যাতে গণতন্ত্রবিরোধী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে।”

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ক্যাপ ও নির্ধারিত গেঞ্জি পরে বর্ণাঢ্য র‍্যালি সহকারে শহিদ স্মৃতি পৌর উদ্যানে এসে জনসভায় যোগ দেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

মানহীন ও নকলের অভিযোগে ৬ সিনেমা আটকে দিল সার্টিফিকেশন বোর্ড

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু

আপডেট সময় ০৬:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬