ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা Logo প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিলে উত্তীর্ণ রিয়াদ Logo হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে ধরা পড়ল বড় অনিয়ম Logo কদমতলীতে রিকশাচালক ইমন হত্যা মামলায় আল-আমিনের যাবজ্জীবন Logo ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ Logo তিন জেলায় আইনশৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ Logo নজরুল বর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আজ Logo সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন Logo মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর

চরিত্রের প্রয়োজনে দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

চরিত্রের প্রয়োজনে তারকারা কত কিছুই না করেন। তবে ১৯৮১ সালের ‘চক্র’ সিনেমায় অভিনয়ের জন্য এক অদ্ভুত কাণ্ড করেছিলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

ছবির অপরাধী চরিত্রটি পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে প্রায় দেড় থেকে দুই মাস গোসলই করেননি তিনি।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে বর্ষীয়ান অভিনেতা গুলশান গ্রোভার এই স্মৃতিচারণ করেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে নাসিরুদ্দিন শাহের এমন কঠোর নিষ্ঠার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। দিনে দুই থেকে চারবার গোসল করা গ্রোভার রসিকতা করে বলেন, ‘আমি কখনোই তার এই নিষ্ঠার সমান হতে পারব না।

ভাগ্য ভালো, আমাকে সিনেমাগুলোতে এমন সব চরিত্র দেওয়া হয়েছে যেখানে স্যুট পরে হাতে ড্রিংকস নিয়ে থাকা যায়।’

রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত ‘চক্র’ ছবিতে নাসিরুদ্দিন শাহের পাশাপাশি অভিনয় করেছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবন্দা। মুম্বাইয়ের বস্তিজীবনের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি মুম্বাই অঞ্চলের দারিদ্র্য ও টিকে থাকার সংগ্রামকে ফুটিয়ে তুলেছিল।

কয়েক দশক পেরিয়ে গেলেও নাসিরুদ্দিন শাহ এখনো সিনেমা অঙ্গনে সমান সক্রিয়।

সাম্প্রতিক সময়ে ‘আসি’ ছাড়াও ২০২৬ সালে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলির ‘ম্যায় ভাপাস আউঙ্গা’ ছবিতে তাকে দেখা গেছে। এ ছাড়া কাজল ও প্রভু দেবার সাথে তার অ্যাকশন থ্রিলার ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

চরিত্রের প্রয়োজনে দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় ১০:৫২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬