ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্ব পেলেন হুমায়ুন কবির Logo রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ, ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের বার্তা Logo প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে Logo ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব Logo সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা Logo জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী Logo তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহনন Logo ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু Logo বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিমানমন্ত্রী

তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহনন

সৌদি আরবের তায়েফ শহরে দেশটির এক তরুণের গুলিতে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। কামরুলকে হত্যার পর হামলাকারী নিজ মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোরের দিকে তায়েফের হাওয়ায়েয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নিহত প্রবাসীর ভগ্নিপতি একরামুল হক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আড়াই বছর আগে জীবিকার তাগিদে কামরুল সৌদি আরবে পাড়ি জমান।

দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

কামরুল যে সুপারমার্কেটে কাজ করতেন তার পাশের ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসীর বরাতে জানা যায়, কামরুল জামান সুপারমার্কেটে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। সে সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার এক পর্যায়ে হঠাৎ ওই সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালান। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজ কর্মস্থলের ভেতরে ঢুকে পড়লে হামলাকারী পেছনে তাড়া করে ভেতরে প্রবেশ করেন এবং তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করেন।

পরে হামলাকারী নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর আতঙ্কে সুপারমার্কেটের অন্য কর্মীরা পালিয়ে যান। কেন এই হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহনন

আপডেট সময় ০৬:০০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬