ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা Logo জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী Logo তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহনন Logo ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু Logo বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিমানমন্ত্রী Logo ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড Logo কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫ Logo সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয়ে জালিয়াতি করার অভিযোগে এক ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামনের এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা-পুলিশ।

জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অভিযুক্ত সাইফ ইমরান পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্ক করেন। নির্ধারিত স্থানটি নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত হওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে গাড়ি পার্কিংয়ে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইফ নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে দাবি করেন।

একই সঙ্গে সংস্থাটির গাড়ি সেখানেই পার্ক করা থাকে বলে দায়িত্বরত সদস্যদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালান।

পরবর্তী সময়ে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি আবারও ঠিক একই স্থানে এসে মোটরসাইকেল পার্ক করেন। তার গতিবিধি ও আচার-আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে পরিচয়পত্র দেখতে চান ও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাইফ ইমরান স্বীকার করেন যে তিনি ডিজিএফআই বা কোনো আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য নন।

জালিয়াতি ও পরিচয় গোপন করার চেষ্টা চালান উল্লেখ করে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আটক সাইফ ইমরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা

রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬