ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা Logo জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী Logo তায়েফে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি তরুণের আত্মহনন Logo ডেঙ্গুতে আরো ৩ প্রাণহানি, চলতি মাসেই ৩৯ মৃত্যু Logo বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিমানমন্ত্রী Logo ২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে খুন, আসামির ২৫ বছরের কারাদণ্ড Logo কটিয়াদীতে পিকআপের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৩ ও আহত ৫ Logo সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করে। তাকে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে স্বজনেরা জয় বাংলা স্লোগান দেয়।

এসময় পুলিশ গ্রেপ্তার আসামির পাঁচ স্বজনকে আটক করে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন—টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) ও মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী পূর্ব থানা পুলিশ গতরাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে।

আজ দুপুরে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে প্রিজনভ্যানে আসামিকে ওঠানোর সময় আসামির স্বজন ও সমর্থকদের কয়েক জন প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন। এরপর পুলিশ পাঁচ জনকে আটক করে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আটক পাঁচ জনকে গ্রেপ্তার, দুজন পলাতক ও ১০/ ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম কালের কণ্ঠকে বলেন, থানার ভেতরে এই ধরণের স্লোগান আইন সিদ্ধ নয়। এই কারণে আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল তিশা

থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

আপডেট সময় ০৪:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬