ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক Logo চবির ৭৫ কোটি টাকার দরপত্র জালিয়াতি জি কে শামীমের বিচার শুরু Logo নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ Logo মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার Logo বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী Logo চার বছরে চেলসি-ভিলা চুক্তির অষ্টম খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ Logo বিভিন্ন অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই : কৃষিমন্ত্রী Logo বিদ্যুৎ-জ্বালানিসংকট ৬ মাসের সরকার তৈরি করেনি : প্রতিমন্ত্রী নুর

টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) টঙ্গী পশ্চিম থানায় পাঁচ জন এবং টঙ্গী পূর্ব থানায় এক জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বড় দেওরা এলাকার মণ্ডল মার্কেটের বাসিন্দা মো. ফারুক (২৮), শেরপুরের ঝিনাইগাতী এলাকার আলামিন (৩১), নোয়াখালীর মাইজদী এলাকার সাকিবুল হোসেন ওরফে শাকিব (৩৩), ঢাকার দোহার এলাকার শিহাব (২৭) এবং নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার মিনহাজ মাসুম (২৮)। অন্যদিকে টঙ্গী পূর্ব থানায় মরকুন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মতিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফারুক ও আলামিন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, সাকিবুল হোসেন ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি এবং মিনহাজ মাসুম গাজীপুর মহানগর ছাত্রলীগের কারর্যনির্বাহী সদস্য। গ্রেপ্তার শিহাবের কোনো পদবির তথ্য দেওয়া হয়নি।

এছাড়া টঙ্গী পূর্ব থানায় মরকুন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মতিন ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িতদের ছাড় দেওয়া হবে না।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারদের সঙ্গে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৩:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬