ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর গুরুত্বপূর্ণ চার বৈঠক Logo দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে বিশ্বাস বাংলাদেশ কোচের Logo ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড Logo বন্যার স্রোতে হারিয়ে গিয়েছিল ৮ বছরের জোয়াল, অবশেষে মায়ের কোলে Logo স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শাহে আলম Logo গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী Logo অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ Logo সন্তানের অপেক্ষায় সামান্থা, মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে যা বললেন অভিনেত্রী Logo বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক-গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট

ঘুষ নিয়ে দোকানদারকে রেহাই দেওয়ার অভিযোগে ভারতে খাদ্য প্রশাসনের এক কর্মকর্তাকে মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছে ক্ষুব্ধ জনতা। শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত ঘটে স্থানীয় এক পান দোকান থেকে কেনা মেয়াদউত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশুর অসুস্থ হয়ে পড়ার মাধ্যমে। শিশুটির মাথা ঘোরার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি শম্ভাজিনগরের এফডিএ কার্যালয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে এক কর্মকর্তা পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করেন যে তার আসার আগেই মূল চানাচুরের প্যাকেট সরিয়ে ফেলা হয়।

পরিদর্শনকালে দোকানে একাধিক মেয়াদউত্তীর্ণ বিস্কুটের প্যাকেট পাওয়া গেলেও কর্মকর্তা দোকানদারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেননি। এতে উত্তেজিত জনতা কর্মকর্তা ঘুষ নিয়ে বিষয়টি দাফা রফা করার চেষ্টা করছেন বলে দাবি তোলে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতা সেই বিস্কুট খাওয়ার উপযোগী কি না তা প্রমাণের জন্য ‘নিজে খেয়ে দেখান’ বলে চিৎকার শুরু করে এবং জোরপূর্বক সেই মেয়াদউত্তীর্ণ বিস্কুট তার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা চালায়। রাজ্যজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এফডিএ যখন অভিযান জোরদার করছে, ঠিক তখনই এমন ঘটনা ঘটল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর গুরুত্বপূর্ণ চার বৈঠক

ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট

আপডেট সময় ০১:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬