ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান Logo সিরাজগঞ্জ: ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ Logo শ্রাবণের শেষে মেঘলা আকাশ: বৃষ্টিতে ভিজতে পারে ঢাকাসহ ৮ বিভাগ Logo কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল Logo নওগাঁয় পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ মরদেহ, ১০টায় জানাজা Logo কক্সবাজারে হোটেলের বারে যুবক হত্যা: পুলিশ হেফাজতে মারা গেলেন অভিযুক্ত Logo রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ Logo পোলিও টিকার আবিষ্কারক জোনাস সল্ক: মানবকল্যাণে নিবেদিত এক অমর প্রাণ Logo আত্মিক প্রশান্তি পেতে প্রতিদিন এই ১০ আমলে গুরুত্ব দিন Logo প্রতিদিন কলা খাওয়ার উপকারিতা

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপসহ মোট ৩০ জন প্রতিনিধিকে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার তদারকির দায়িত্ব।

এরই অংশ হিসেবে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়ন প্রকল্প সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকায় সরকারি কার্যাবলি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করবেন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখবেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

আপডেট সময় ১০:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬