রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

‘আয়না ঘর’ এ বন্দী জীবন তুলে ধরলেন মীর আহমাদ বিন কাশেম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী, লেখক এবং মানবাধিকারকর্মী মেরি কেরি কেনেডির ‘আয়না ঘর’ এ বন্দি দশায় ৮ বছর কাটানোর দুঃসহ যন্ত্রণাময় দিনগুলোর বর্ণনা দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাশেম।

১৩ মে (মঙ্গলবার) কেরি কেনেডি তার সঙ্গে দেখা করতে গেলে ‘আয়না ঘর’-এর বিভীষিকাময় দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে মীর আহমাদ কান্নায় ভেঙে পড়েন। আবেগাপ্লুত কেরি তাকে সান্ত্বনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি লিখেন, যখন কেরি কেনেডি ‘আয়নাঘর’-এ মীর আহমাদ বিন কাশেমের সঙ্গে সাক্ষাৎ করেন যেখানে তিনি অন্ধকার ও বন্দিত্বে কাটিয়েছেন দীর্ঘ আট বছর তখন সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ।

কেরি কেনেডি, রবার্ট এফ. কেনেডির কন্যা এবং জন এফ. কেনেডির ভাতিজি, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান। শেখ হাসিনার ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত ও দমনমূলক শাসনামলে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে তিনি নেতৃত্ব দেন।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com