ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে আটক ১০ Logo পানি, বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন সহযোগিতা চায় বাংলাদেশ Logo নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি Logo এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা Logo দেশের অধিকাংশ ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী Logo ৫০০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসায় কাজ করবে ৬০টি অ্যাম্বুলেন্স Logo পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ Logo নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী Logo বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির Logo যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে তেল রপ্তানি হতে দেবে না ইরান

ফরিদপুরে ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আবুল শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি সালথা উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট তামিলের জন্য সোমবার ভোরে সালথা থানার একটি দল বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ কেনাবেচা ও সেবন চলছে।

পরে পুলিশের দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুজাত পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে মদ সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন বোতল ও কন্টেইনারে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০টি বোতল, ৮ লিটারের একটি কন্টেইনারে প্রায় ৭ লিটার এবং ৫ লিটারের আরেকটি কন্টেইনারে প্রায় সাড়ে ৪ লিটার খোলা মদ ছিল। সব মিলিয়ে প্রায় ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে উদ্ধার করা মদ জব্দ করে আবুল শেখকে সালথা থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পলাতক সুজন ওরফে সুজাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে আটক ১০

ফরিদপুরে ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০২:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬