ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি  Logo ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা Logo ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ Logo শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক Logo রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া মন্দিরসংলগ্ন একটি দুইতলা বাড়ি থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।

নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে আয়াস চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর মাছুয়াপাড়া মন্দিরের পাশে দুইতলা বাড়িটির ওপরের তলায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবার নিয়ে বসবাস করত। বাড়ির নিচতলা নির্মানাধীন রয়েছে।

গত তিনদিন ধরে বাড়িতে তালাবদ্ধ দেখতে পান এলাকাবাসী।

এদিকে কয়েকদিন ধরে কোন রকম যোগাযোগ করতে না পেরে ওই শিক্ষকের আত্মীয় স্বজন এলাকায় এসে বাড়িতে তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির দোতলার সিঁড়ির কাছে স্বামী, স্ত্রী ও মেয়ের লাশ পাওয়া যায় এবং একটি কক্ষের ভেতরে খাটের নিচ থেকে তাদের ছোট ছেলে আয়াসের লাশ উদ্ধার করা হয়। এসময় বাড়ির বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন এবং বাড়ির জিনিস পত্র তছনছ ও ছড়ানো ছিটানো ছিলো।

আরও জানা যায়, রংপুর জিলা স্কুল থেকে শিক্ষকতা পেশা থেকে গত বছর অবসরে যান গণপতি চক্রবর্তী। তিনি নগরীর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

হত্যার শিকার মেয়ে পার্থী চক্রবর্তী রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন এবং ছেলে আয়াস চক্রবর্তী রংপুর জিলা স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে এবং কতদিন আগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিআইডি ইনচার্জ সমীর চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় বিস্তারিত জানা যাবে বলে। তবে ঘটনার পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারনা করা হচ্ছে, এটি ডাকাতির ঘটনা। কেননা টাকা এবং গহনা রাখার জিনিস পত্র ভাঙা রয়েছে। এটি তিন থেকে চারদিন আগে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি 

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬