বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

সাবেক এমপি রুবিনা আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১৫ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বরিশাল সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া নিজ নামীয় ১০টি ব্যাংক হিসাবে মোট ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 

অন্যদিকে তার স্বামী আসামি মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজ নামীয় ৩ টি ব্যাংক হিসাবে মোট ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সৈয়দা রুবিনা আক্তার মীরাকেও আসামি করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা : মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com