ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ২ যুবককে গুলি করে হত্যা

খুলনা নগরীর লবণচরায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে শিশু বাগান আশি বিঘা এলাকায় নাজমুল (১৯) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেক যুবক নিহত হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মনির হোসেনের ছেলে নাজমুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তারপরও দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। আমরা দ্রুত আসামিদের ধরতে তৎপর রয়েছি এবং একই সঙ্গে তদন্ত চলমান রয়েছে।

অন্যদিকে পুলিশ জানায়, লবণচরা থানার হরিণটানার আশি বিঘা এলাকায় বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র একটি পক্ষের সঙ্গে মো. মনজুরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। পরে মো. মনজুরুল ইসলামকে আশি বিঘা কালভার্টের কাছে পেয়ে ওই পক্ষ তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরে তার বাম পায়ে গুলি করে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মো. মনজুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে খেলা কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, লবণচরা এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে এবং অপরজনের মরদেহ সিআইডির টিম এলে সুরতহালের পরে ময়নাতদন্তের জন্য খুমেকে পাঠানো হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

খুলনায় ২ যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৭:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬