ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় Logo মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক

মধ্য রাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড নামে কোনো সংস্থা দেশে আর নেই। কঠোর গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে; মধ্য রাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে।

বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১২ মে) রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।

অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ

মধ্য রাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

আপডেট সময় ১০:০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫